Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ত্রাণ আনতে গিয়ে সন্তান হারানো সেই মায়ের পাশে দাঁড়ালেন রুপালী ব্যাংকের এম,ডি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় আজ শনিবার বিকেলে হাতীবান্ধা প্রেসক্লাবে নিহত জান্নাতির মা জাহানারা বেগমের হাতে প্রায় ৪০ হাজার টাকা মুল্যের দুটি গরুর তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, রুপালী ব্যাংকের এম,ডি আতাউর রহমানের বোন জামাই আহসান হাবিব মোস্তাজীর, প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনীয় পবন, সম্পাদক নূরল হকসহ স্থানীয় সংবাদকর্মীরা।
চলতি বছর ২৫ আগষ্ট উপজেলার মিলন বাজার এলাকায় রুপালী ব্যাংকের এম,ডি আতাউর রহমানের উদ্যোগে লালমনিরহাট জেলা সমিতির মাধ্যমে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এতে নিজ বাড়িতে শিশু সন্তান রেখে প্রায় চার কিলোমিটার দূর গিয়ে ত্রাণ নেন মধ্য গড্ডিমারী এলাকার বন্যা ক্ষতিগ্রস্থ জাহানারা বেগম। কিন্তু ওই ত্রাণ নিয়ে বাড়ি ফিরে তার শিশু সন্তান জান্নাতির লাশ বন্যার পানিতে ভাসছে । বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদটি প্রকাশ হয়। ওই সংবাদটি দেখে রুপালী ব্যাংকের এম,ডি আতাউর রহমান প্রধান শনিবার বিকেলে হাতীবান্ধা প্রেসক্লাবে জাহানারা বেগমের হাতে দুটি গরু তুলে দেন।

Leave A Reply

Your email address will not be published.