Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দক্ষিণ আফ্রিকার নয়া কৌশল

স্পোর্টস ডেস্ক:
ভারত সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশে সিরিজ খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা। পেসারদের স্বর্গরাজ্য দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের স্পিনভীতি চোখে পড়ার মতো। অন্যদিকে, বোলিং আক্রমণে বাংলাদেশের মূল শক্তি স্পিনাররা। তাই নিজেদের ব্যাটসম্যানদেরকে স্পিনে ঝালিয়ে নিতেই আগামী সপ্তাহ থেকে স্পিন বোলিং ক্যাম্পের আয়োজন করছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। স্পিন ক্যাম্পের বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা(সিএসএ) এর হাই পারফরম্যান্স ম্যানেজার ভিন্নি বারনেস বলেন, ‘আমরা আগামী মাসে বাংলাদেশ ও ভারত সফর করবো। উপমহাদেশের ক্রিকেটে স্পিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের ব্যাটসম্যানদের ওই সফরের প্রস্তুতির জন্যেই এই ক্যাম্পের আয়োজন করা।’ তিনি আরো বলেন, ‘এই ক্যাম্পে বেশ কিছু কম অভিজ্ঞতাসম্পন্ন ব্যাটসম্যানকে ডাকা হয়েছে যারা আসন্ন সফরে দলের হয়ে প্রতিনিধিত্ব করবে। একই সঙ্গে দলের সিনিয়র ব্যাটসম্যানরাও থাকবেন বাংলাদেশ সিরিজের প্রস্তুতি গ্রহণ করার জন্য।’ এই ক্যাম্পে ডাক পেয়েছেন ব্যাটসম্যান জেপি ডুমিনি, টেমবা বাভুমা এবং রেজা হেন্ড্রিক্স। এছাড়া স্পিনারদের মধ্যে অ্যারণ ফ্যাঙ্গিসো এবং ডেন পিডটকেও ডাকা হয়েছে ক্যাম্পে। এই ক্যাম্পে শুধু বড়রাই নন, আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে অনূর্ধ্ব-১৯ দলও অনুশীলন করবে। একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে আগামী ২৯ জুন ঢাকা ছাড়ার পরদিন ৩০ তারিখেই বাংলাদেশে পা রাখবে ভিলিয়ার্সরা।

Leave A Reply

Your email address will not be published.