Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দর্শক নেইমার নাদালের ম্যাচে

s-4স্পোর্টস ডেস্ক:
টেনিস কোর্টের তারকা রাফায়েল নাদাল বার্সেলোনা ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। নিকোলাস আলমাগ্রোকে হারানোর ম্যাচে নাদাল দেখা পেয়েছিলেন তার বন্ধু বার্সেলোনার তারকা ফুটবলার নেইমারের। নিকোলাসকে ৬-৩, ৬-১ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠা নাদাল আর বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তোলা নেইমার ম্যাচ শেষে একসাথে ছবিও তোলেন। গত মৌসুমে শারিরীক অসুস্থতার কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয় নাদালকে। বিশ্ব র‌্যাংকিংয়ের চার নম্বর এ তারকা কাতালান ক্লে কোর্টে তার ক্যারিয়ারের নবম শিরোপার জিততে লড়ে যাচ্ছেন। নাদালের দীর্ঘদিনের বন্ধু বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে একটি ও দ্বিতীয় লেগে ক্যাম্প ন্যু’তে জোড়া গোল করে দলকে নিয়ে গেছেন সেমিফাইনালে। লা লিগার আসরেও দারুণ গতিতে ছুটে
চলেছেন নেইমার। খেলার ফাঁকে কিছুটা ফুরফুরে মেজাজে থাকতেই নাদালের ম্যাচে দর্শক হয়ে টেনিস খেলা দেখতে যান নেইমার।

Leave A Reply

Your email address will not be published.