Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দাউদকান্দিতে কাভার্ড ভ্যানচাপায় নিহত ৩

kkকুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের হাসপাতাল গেইটে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের হাসপাতাল গেইটের সামনে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান রাস্তার পাশে অপেক্ষমান কয়েকজন যাত্রীকে  চাপা দেয়। এতে গাড়ির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হন ১০ জন।

তাক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই দাউদকান্দি ও তিতাস উপজেলার অধিবাসী বলে ধারণা করা হচ্ছে। রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন তারা। আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, দুঘর্টনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে, জেলা ও থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের লাশ উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করে যাচ্ছে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave A Reply

Your email address will not be published.