Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দারুণ সময়: মাশরাফি

s-9স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ। শুক্রবার মিরপুরে একমাত্র টি-টোয়েন্টিতেও উড়ে গেল পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেটের এটাই যে সেরা সময়। ম্যাচ শেষে এটাই বললেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা , ‘এই সময়ের জন্যই তো আমরা অপেক্ষা করেছিলাম। এটা দারুণ সময় আমাদের জন্য। গত ৬-৭ মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। তার ফলও পেয়েছি।’ সামনে টেস্ট সিরিজ। সবাই বলছেন, সিরিজটা মোটেও সহজ হবেনা বাংলাদেশের জন্য। কারণ ৫ দিনের ক্রিকেটে পাকিস্তান অন্য দল। গত ১৫টা সিরিজের মধ্যে মাত্র ২টিতে হারতে হয়েছে তাদের। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে যেভাবে একাট্রা হয়ে খেলেছে বাংলাদেশ তাতে আশাবাদি মাশরাফি। সেরাটা দিতে পারলে টেস্ট সিরিজেও ভালো করা সম্ভব বলে মনে করছেন তিনি। মাশরাফি বলেন, আমি আশা করি টেস্ট সিরিজেও ছেলেরা সেরাটা ঢেলে দিবে। আর সেটা হলে টেস্ট সিরিজেও আমরা ভালা করতে পারব।’

Leave A Reply

Your email address will not be published.