Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিঘলিয়ায় আ’লীগের নির্বাচনী আলোচনা সভা

দিঘলিয়া প্রতিনিধি, খুলনা:
আগামী ২১শে সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচন উপলক্ষে গত মঙ্গলবার বিকাল ৫টায় যোগিপোল ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাবিবুর রহমানের পরিচালনায় ও ইউনুস আলী খলিফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রসিদী সুজা। বক্তব্য রাখেন সাবেক সাংসদ শেখ সহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, তেরখাদা উপজেলা চেয়ারম্যান সরফদ্দির বিশ্বাস বাচ্চু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ও চেয়ারম্যান প্রার্থী বেগম সামসুন্নাহার, কামরুজ্জামান কামরুল, উজ্জ্বল দাস, বেগম রওশন আরা রিনি, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আমিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফোরকান আহমেদ রনি, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, যুবনেতা হাবিবুর রহমান তারেক, ছাত্রনেতা নাসির উদ্দিন, জামিল মোরশেদ মাছুম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.