Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুর বিরামপুরে ভুট্টাক্ষেতের পরিত্যক্ত কূপ থেকে ১জনের মৃতদেহ উদ্ধার

downloadরায়হান কবীর চপল, বিরামপুর: 

দিনাজপুরের বিরামপুর উপজেলার রামদেবপুর গ্রামে ভুট্টাক্ষেতের পরিত্যক্ত কূপ থেকে গতকাল ২৫এপ্রিল শনিবার নবিনুর ইসলাম (৪২) নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নবিনুর ইসলাম উপজেলার খাঁনপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইয়াকুবের পুত্র। থানা পুলিশ, এলাকাবাসী ও মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪এপ্রিল শুক্রবার রাতে স্থানীয় রতনপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তরা রাস্তার পাশে ভুট্টাক্ষেতে নবিনুরকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দ্বারা হত্যা করে একটি পরিত্যক্ত কূপে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরেরদিন শনিবার সকালে পরিবারের লোকজন নবিনুরকে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ১২টার দিকে তার লাশের সন্ধান পায়, পরে পুলিশকে খবর দিলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিরুজ্জামান, এসআই মাহফুজুর রহমান এবং এসআই মমতাজ আলী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এসে লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Leave A Reply

Your email address will not be published.