Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুর বীরগঞ্জে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে বার্ষিক প্রেস ব্রিফিং

Uttam Photo 13.02.2015

বীরগঞ্জ(দিনাজপুর)  প্রতিনিধি:  দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়  বৃহস্পতিবার গণমাধ্যম প্রতিনিধিদের সাথে এনএসএ ও এলএ সদস্যদের বার্ষিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: মাজেদুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে মিলনায়তনে মানব কল্যাণ পরিষদ-এমকেপি, ঠাকুরগাঁও’র আয়োজনে দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, সিডা ও ডিয়াকোনিয়া-বাংলাদেশের সহযোগীতায় গণমাধ্যম প্রতিনিধিদের সাথে এনএসএ ও এলএ সদস্যদের বার্ষিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং পরিচালনা করেন প্রভাত রঞ্জন তালুকদার, রিসোর্স পার্সন, এমকেপি, ঠাকুরগাঁও এবং স্বাগত বক্তব্য রাখেন ইপিটিএলজি প্রকল্পের প্রশিক্ষন কর্মকর্তা পল্লব সমির, এমকেপি, ঠাকুরগাঁও, উপজেলা প্রকল্পের মানবকল্যাণ পরিষদের ফ্যাসিলিলেটর ইপিটিএএলজি মোঃ রইসুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনএসএ সদস্য আনসারুল ইসলাম, লাল মোহন সরকার, সন্ধ্যা রানী রায় এবং এলএ সদস্য মেঘনা রানী রায়, লিপিয়ারা বেগম, দিলরুবা ইসলাম। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গণমাধ্যম বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক উত্তম শর্মা বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ইউপি সদস্য ও মানব কল্যান পরিষদের কর্মকর্তাবৃন্দ। প্রেস ব্রিফিংয়ে বক্তাগন ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম কি ভাবে আরো গতিশীল ও জনগনের অংশ গ্রহন বৃদ্ধি করা যায় সে বিষয়ে মতামত প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.