Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুর বোর্ডে প্রথম দিনেই সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অনুপস্থিত

dbবিডিপত্র ডেস্ক: রংপুর বিভাগে দিনাজপুর শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার প্রথম দিনেই সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ঝরেপড়া শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। এ মেয়েদের অধিকাংশেরই বিয়ে হওয়ায় তারা লেখাপড়া বাদ দিয়েছে। অনেকে আবার অল্প বয়সে কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে অবস্থান করায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। এমনটাই ধারণা করছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা। দিনাজপুর শিক্ষা বোর্ডসূত্রে জানা গেছে, এবার ২৫০টি কেন্দ্রে জেএসসি পরীক্ষায় ২ লাখ ১১ হাজার ৬৫১ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। গতকাল মঙ্গলবার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লাখ ৮ হাজার ৫২ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৫৯৯ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী কন্ট্রোলার মো. রাকিবুল ইসলাম জানান, অনুপস্থিত সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর মধ্যে কমপক্ষে ২ হাজার শিক্ষার্থীর পাঠ জীবনে ফিরে আসার সম্ভাবনা নেই। তিনি আরও জানান, ঝরেপড়া শিক্ষার্থীদের মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। আবার এসব শিক্ষার্থীর বেশির ভাগই অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় তাদের আর লেখাপড়া করার সুযোগ থাকে না। এ ছাড়া অনেক শিক্ষার্থী শিক্ষা জীবন শেষ না করেই কর্মজীবনে প্রবেশ করার কারণে তারা অকালে ঝরে পড়ছে। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.