Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে আখ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে আখ ক্ষেত হতে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৬টায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্তা ইক্ষু ফার্ম সংলগ্ন মাজার রোড় নামক স্থানে একটি আখ ক্ষেত হতে লাশটি উদ্ধার করে পুলিশ।

কাহারোল থানার এসআই মোঃ বোরহান উদ্দিন জানান, এলাকাবাসী ইক্ষু ফার্ম সংলগ্ন মাজার রোড় নামক স্থানের আখ ক্ষেতে ঘাস কাটতে গিয়ে একটি মৃতদেহ দেখতে পায়। পরে বিষয়টি তারা পুলিশকে জানায়। মৃতের আনুমানিক বয়স ৫০বছর হতে পারে। পরনে ছিল আকাশী রংগের শার্ট ও লুঙ্গি। তার শরীরে কোন ক্ষত দেখতে পাওয়া যায়নি।

কাহারোল থানার ওসি পৃথ্বিশ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশটির কোন দাবিদার পাওয়া যায় টি। ঘটনার রহস্য উদঘাটনে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.