Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে এক কোটি ৮৪ লক্ষ ৮০ হাজার টাকার মাদক ধ্বংস

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরে এক কোটি ৮৪ লক্ষ ৮০ হাজার ৩৭৫ টাকার ভারতীয় আটককৃত মাদক ধ্বংস করা হয়েছে। মাদক দ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুরের বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহফুজুর রহমান, জি প্লাস ।

ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেলঃ কোরবান আলীর সভাপত্বিতে সোমবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় এ মাদক ধবংস অনুষ্ঠান। মাদক দ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল: কোরবান আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট শ্রী কৃষ্ণ কমল রায়। এছাড়া উপস্থিত ছিলেন পার্বতীপুর মাদক নিয়ন্ত্রক অধিদপ্তর, সার্কেলের মোঃ আবু তারেক, ফুলবাড়ী থানার অফিসার মোস্তাক আহম্মেদ। মাদক দ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর বিরামপুর ও ফুলবাড়ীর বেশ কিছু গণমাধ্যম প্রতিনিধি, বিভিন্ন সরকারী আধা সরকারী প্রতিষ্ঠানে কর্মকতা গণ, স্থানীয় ব্যক্তিবর্গ, ব্যাটালিয়ন সদর দপ্তরে কর্মকতা গণ, স্কুল কলেজের ছাত্র/ছাত্রী এবং শিক্ষক গণ। মাদক ধ্বংস করণ অনুষ্ঠানটি সঞ্চালন করেন ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর সাদ মুহম্মদ সেহাব।

Leave A Reply

Your email address will not be published.