Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে ৭ বোতল ফেন্সিডিলসহ শহিদুল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১১টার সময় কোতোয়ালী থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক শহিদুল দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করে  জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ শহিদুল ইসলামকে আটক করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতেই মামলা দায়ের করেছে।

Leave A Reply

Your email address will not be published.