Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সুমন দে নিহত

বিরামপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় পিষ্ঠ হয়ে সুমন দে (২৮) নিহত এবং বিপুল সিংহ (২৫) আহত হয়েছে।  নিহত সুমন দে উপজেলার নুরপুর গ্রামের মৃত প্রসন্ন দের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে  উপজেলার রানীগঞ্জ বাজার থেকে মটরসাইকেল করে সুমন এবং বিপুল ঘোড়াঘাট যাচ্ছিলো। এ সময় পেছন একটি ট্রাক মটরসাইকেলটিকে ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী সুমন ট্রাকটির নীচে পড়ে গেলে ট্রাক চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত বিপুলকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস জানান, লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.