Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরের নবাবগঞ্জে দৈনিক বজ্রশক্তির ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে দৈনিক বজ্রশক্তির ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩নভেম্বর) বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি মোহাম্মাদ হাসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ৫ম বর্ষের শুভ সুচনা করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক এমপি।
প্রধান অতিথি উক্ত প্রতিষ্ঠা বাষিকী উদযাপনে পত্রিকাটির সাফল্য কামনা করে বলেন আগামী দিনে দৈনিক বজ্রশক্তি সারাদেশের ন্যায় নবাবগঞ্জ উপজেলার উন্নয়ন মুলক চিত্র তুলে ধরবে এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ন ভমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শুভ্রত কুমার শাহা, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ মো. জিয়াউর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাধারন সম্পাদক ও যায়যায় দিনের প্রতিনিধি মো. হাফিজুর রহমান, নবাগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সাংবাদিক মো. সুলতান মাহমুদ, সাংবাদিক আনিছুর রহমান, আব্দুস সাত্তার, হেযবুত তওহীদ দিনাজপুর দক্ষিন এর সভাপতি মো. মাহাবুব রহমান, নবাবগঞ্জ উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মো. এনামুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক রায়হানুল ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো, শাহিনুর ইসলাম সবুজ, যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান জনি, আইন বিষয়ক সম্পাদক তহিবুর রহমানসহ অন্যান্য অতিথি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.