Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন মমতা-আশায় বুক বেধেছে তিস্তাপাড়ের মানুষ

mamata-banerjeeবাংলাদেশেরপত্রডেস্ক: দুই দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে তিনি ঢাকা আসছেন। সম্প্রতি ভারত সফরে গিয়ে দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাতে মমতাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল  হামিদও। ১৮ সদস্যের এক প্রতিনিধি দল থাকছে তার সফর সঙ্গী হিসেবে। এর মধ্যে সেলিব্রেটিরাও থাকছেন। বাংলাদেশে এটি হবে মমতার প্রথম সফর। বাংলাদেশের
চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে মমতার এই সফর ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে ঢাকার রাজনৈতিক অঙ্গনে। তার এই সফরের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দু’টি ইস্যু জড়িয়ে রয়েছে। এর একটি হচ্ছে স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন, অপরটি তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর। মমতা বাংলাদেশে আসছেন- এই খবরে তিস্তা পাড়ের ধুধু বালুচরের লাখ লাখ মানুষ আশায় বুক বেঁধেছেন। তারা চাইছেন মমতাদি এবার তিস্তা চুক্তির সুস্পষ্ট ঘোষণা দেবেন এবং কার্যকর উদ্যোগ নেবেন।  আবার বান ডাকবে তিস্তার বালু চরে। মমতা ব্যানার্জিকে বাংলাদেশের মানুষ ‘দিদি’ বলেই ডাকে। তার সাদাসিদে আড়ম্বরহীন জীবন বাংলাদেশের বহু মানুষকে আকৃষ্ট করে। তার সফর নিয়ে সেই সব মানুষের মধ্যে বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.