Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দুর্নীতির কারণেই প্রতিবছর প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার : দুর্নীতির কারণে বছরে জিডিপি প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সামাজিক ও রাজনৈতিক সমস্যায় ক্ষতি হয় অন্তত প্রবৃদ্ধির ১ শতাংশ। বৃহস্পতিবার (৯ জুন) সকালে এনইসি মিলনায়তনে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি।

এসময় অর্থমন্ত্রী বলেন, ‘উন্নয়নের বড় বাঁধা দুর্নীতি। দুর্নীতির কারণেই দুই থেকে তিন শতাংশ প্রবৃদ্ধি কম হয়ে থাকে। আমি বিশ্বাস করি অর্থনৈতিক শক্তি রাজনৈতিক শক্তিকে পরাস্ত করবে। সপ্তম পঞ্চবার্ষিকীতে ১৮ দশমিক সাত শতাংশ মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা আছে। ‘

বিনিয়োগে বড় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলেও তিনি জানান। এছাড়া উন্নয়ন সহযোগীরা সহযোগিতা অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave A Reply

Your email address will not be published.