Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দুর্বৃত্তদের হামলায় ঝিনাইদহের শৈলকুপা প্রেসক্লাব সভাপতি আহত

Shailkupa preessclub President polash pic 21-04-16ঝিনাইদহ প্রতিনিধি: দুর্বৃত্তদের হামলায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহীন আক্তার পলাশ আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কবিরপুর এমপি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় তবে কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। আহত সাংবাদিক পলাশ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন । এ ব্যপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শৈলকুপা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ।
থানায় দায়েরকৃত অভিযোগ ও পুলিশ সুত্রে জানা গেছে, সন্ধার দিকে দিনকাল প্রত্রিকার প্রতিনিধি প্রেসক্লাব সভাপতি শাহীন আক্তার পলাশ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এসময় অতর্কিতে বাবুল আক্তার নামের এক ব্যক্তির নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা শুরু করে। হামলায় শারিরিকভাবে আঘাতপ্রাপ্ত হন সাংবাদিক পলাশ । তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে দুর্বৃত্তরা। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠানের টাকা লুটের ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক শাহীন আক্তার পলাশ জানায়, পেশাগত ও ব্যবসায়িক বিরোধের জের ধরে তার উপর হামলা চালানো হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার কথা জানান সাংবাদিক পলাশ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। সাংবাদিকের উপর হামলায় আইনগত ব্যবস্থা নেয়া সহ হামলাকারীদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।
এদিকে প্রেসক্লাব সভাপতি শাহীন আক্তার পলাশের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রেসক্লাবের সাংবাদিকরা। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজনুর রহমান জানান, দ্রুত হামলাকারীদের গ্রেফতার না করলে আন্দোলন করা হবে। হামলার ঘটনার নিন্দা জানিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু সহ জেলার সংবাদকর্মীরা।

Leave A Reply

Your email address will not be published.