দেশের কোথাও চাঁদ দেখা যায় নি, শুক্রবার থেকে রোজা শুরু
স্টাফ রিপোর্টার: দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায় নি। তাই আগামী শুক্রবার থেকে শুরু হবে সিয়াম সাধনা। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার প্রথম তারাবীহ নামাজ হবে। বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরি খেয়ে মুসলমানরা রোজা শুরু করবেন।
বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।