Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দোটানায় পড়েছেন অপু বিশ্বাস

Apu bishwas-1
বিনোদন ডেস্ক:
পরীমনির সঙ্গে অভিনয় করবেন কি না তা নিয়ে বেশ দোটানায় রয়েছেন অপু বিশ্বাস। এসএ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস ও পরীমনির অভিনয় করার কথা রয়েছে। আজ মহরতের মাধ্যমে এফডিসিতে এ ছবির শ্যুটিং শুরু হবে। কিন্তু শেষ মুহূর্তে এসে জানা গেল, এ ছবিতে অপু অভিনয় করতে চাইছেন না। একে তো পরি মনি রয়েছেন, দ্বিতীয়ত চরিত্রটি অতিথি শিল্পীর। ফলে তিনি তার সিদ্ধান্ত ছবির প্রযোজক খোরশেদ আলম খসরুকে জানিয়ে দিয়েছেন বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এ বিষয়ে পরিচালক এসএ হক অলিকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে একটি অতিথি চরিত্রে অপু বিশ্বাসের অভিনয় করার কথা। আমি শুনেছি তিনি অতিথি চরিত্রে অভিনয় করবেন না বলে প্রযোজককে জানিয়েছেন। এ বিষয়ে এখনও আমাকে কিছুই জানানো হয়নি। আমি এ বিষয়ে মহরতের আগে কোনো কিছুই বলবো না। অপু বিশ্বাস যদি অভিনয় না করেন তা হলে বিকল্প চিন্তা-ভাবনা করব।

Leave A Reply

Your email address will not be published.