Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দোয়ারাবাজারে নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Captureআশিস রহমান, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাজুল ইসলাম ও সহকারী শিক্ষিকা হোসনে আরা এর বদলি জনিত কারনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এস,এম,সি পি.টি.এ কমিটি সহ ছাত্র/ছাত্রী ও শিক্ষক অভিভাবক বৃন্দ কর্তৃক আয়োজিত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমানের সঞ্চালনায় কার্যকরী কমিটির সভাপতি ওমর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জাহান মাস্টার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সাবেক সহকারী শিক্ষিকা হোসনে আরা, পি.টি.এ কমিটির সভাপতি মাওঃ আনোয়ারুল হক, সাবেক সভাপতি মইন উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী সোনিয়া আক্তার, জাফর আহমদ প্রমুখ। এসময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, অবিভাবক সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তব্যে বক্তারা বিদায়ী শিক্ষকদের অবদানের ওপর গুরুত্বারুপ করেন।

Leave A Reply

Your email address will not be published.