Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে দু’বাংলাদেশি আহত

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়ায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। তারা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বিজিবি, থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কাল ভোর ৫ টার দিকে উপজেলা রামকৃষ্ণপুর ইউপির চল্লিশপাড়া গ্রামের হানিফ মন্ডলের ছেলে কাশেম (২৮) ও মসলেম শেখের ছেলে বাবু (২৫) ভারতীয় গরু নিয়ে ১৫৭/১৫ আর সীমানা পিলারের পাশে দিয়ে ফিরছিল। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে কাশেম ও বাবু পায়ে গুলিবিদ্ধ হয়।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের চিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার রফিক জানান, এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.