Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দৌলতপুরে আড়িয়া ইউপি’র উপ-নির্বাচনে বিপ্লব চেয়ারম্যান নির্বাচিত 

দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪নং আড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ৯টি কেন্দ্রে প্রায় ২১ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানা যায়।
গণনা শেষে সাঈদ আনসারী বিপ্লব (তালা) প্রতিকে ৯হাজার ১’শ ৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, সাবেক উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই তারেক আল মামুন (আনারস) প্রতিকে পেয়েছেন ৫ হাজার ২’শ ৭১ ভোট। উল্লেখ্য, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যানের পদ শূন্য হয়। উক্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.