Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনে সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন আসিফ

দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনে সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামীকাল নির্বাচন কমিশনের (ইসি) রেডলাইন।

তিনি সতর্ক করেছেন, যদি ইসি কোনো ঋণখেলাপি বা দ্বৈত নাগরিকধারী প্রার্থীকে নির্বাচনের সুযোগ দেয়, তবে তারা রাজপথে নেমে আইনি লড়াই করবেন। “কোনোভাবেই ইসিকে আগের তিনটি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন করতে দেবো না,” তিনি বলেন।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচনী আপিল শুনানির প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ বলেন, অনেকে দ্বৈত নাগরিক হয়ে ইসিতে প্রবেশের চেষ্টা করছেন। এটি দেশের গণতন্ত্রের জন্য এক বিপজ্জনক সংকেত। তিনি আরও বলেন, কোনো বিদেশি নাগরিককে দেশের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিএনপিরও অনেকে ঋণখেলাপি থাকা সত্ত্বেও নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছেন। রিটার্নিং কর্মকর্তারা পক্ষপাতদুষ্ট হয়ে তাদের বৈধতা দিয়েছে। এছাড়া দ্বৈত নাগরিকত্ব বিষয়েও ইসি সংবিধানের ব্যাখ্যা দিতে চাচ্ছে, যা দেশের জন্য খুবই বিপজ্জনক। তিনি বলেন, কমিশনের আইন মেনে চলার দায়িত্ব থাকলেও ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার তাদের নেই।

Leave A Reply

Your email address will not be published.