Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে প্রচলিত আইনে ব্যবস্থা

image_255139.asaduz zaman

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কেউ লেখালেখি করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কোনো ধর্ম নিয়েই কটূক্তি করা যাবে না। রাজধানীর গেন্ডারিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীন ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিয়ল হত্যাকাণ্ডের ঘটনায় মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, আমাদের কাছে যথেষ্ট ক্লু রয়েছে। আমরা অনুমাননির্ভর কিছু করতে চাই না। কাউকে গ্রেপ্তার করতে চাই না। তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে আমরা ব্যবস্থা নেব। –

Leave A Reply

Your email address will not be published.