Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ধলেশ্বরীতে জবাই করা অতিথি পাখিসহ হরিণের মাংস উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ধলেশ্বরী নদীতে লঞ্চ থেকে ৭৭টি জবাই করা অতিথি পাখি ও ২শ’ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে নারায়ণগঞ্জের পাগলা কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা।
গত কাল সোমবার ভোরে এ অভিযান পরিচালিত হয়।
পাগলা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার সাব লে. হাসানুর রহমান বলেন, টিম লিডার সিনিয়র চিফ পেটি অফিসার এম ইউনুস হোসেনের নেতৃত্বে ধলেশ্বরী নদীতে রাজহংস-৮ নামের যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২শ’ কেজি হরিণের মাংস এবং ৭৭টি জবাইকৃত বিভিন্ন প্রজাতির অতিথি পাখি উদ্ধার করা হয়।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিণের মাংস এবং জবাইকৃত অতিথি পাখি বন সংরক্ষণ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

Leave A Reply

Your email address will not be published.