Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁর রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা থেকে ৩০ পিস ইয়াবাসহ আরিফ হোসেন (২৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে নওগাঁ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার রাতে রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের শেরে বাংলা ডিগ্রি কলেজ মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ হোসেন উপজেলার সদর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের মো: ময়নুল হোসেনের ছেলে।

নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকিরুল ইসলাম জানান, আরিফ হোসেন মাদক ব্যাবসা করে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাণীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।#

Leave A Reply

Your email address will not be published.