Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় ধর্ষন ও হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ইউসুফ অালী সুমন,নওগাঁ: নওগাঁয় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার সুতাং বাজারের সুখিয়া রাণী রবিদাসকে ধর্ষন ও পিটিয়ে হত্যাকারী শাইলু সহ সকল জড়িত আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ (বিআরডিসি) নওগাঁ জেলা শাখার আয়োজনে রবিরার সকাল সাড়ে ১১টায় (বিআরডিসি) নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পাপ্পু রবিদাসের নেতৃত্বে শহরের লিটন ব্রিজের মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।এসময় বক্তব্য রাখেন বিআরডিসি নওগাঁ জেলা শাখার সভাপতি রঞ্জন রবিদাস, সাধারন সম্পাদক প্রদিপ রবিদাস, দপ্তর সম্পাদক শিউলিরানী রবিদাস,কোষাদক্ষ পলাশ রবিদাস, রানীনগর উপজেলা বিআরডিসি শাখার সভাপতি বাবু রবিদাস প্রমূখ।বক্তরা এসময় সুখিয়া রাণী রবিদাসকে ধর্ষন ও পিটিয়ে হত্যাকারী শাইলু সহ সকল জড়িত আসামীদের দ্রুত ফাঁসির দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.