Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় যুবকের লাশ উদ্ধার

lash_17586নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় মমতাজ উদ্দিন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভারশো ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মমতাজ উদ্দিন মোহাম্মদপুর গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে। তিনি ওই গ্রামে পাহারাদারের কাজ করতেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার রাতের খাবার শেষে পাহাদারের কাজে যান। তারপর আর বাড়ি ফেরেননি। পরে তার মৃত্যুর খবর পেয়ে বুধবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় মমতাজ উদ্দিনের মৃত্যু হতে পারে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.