Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নগরকান্দায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

pic-rally-copyহারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নগরকান্দা উপজেলা যুবলীগ আয়োজিত কর্মসুচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,র‌্যালী ,কেক কাটা, ও আলোচনা সভা।

শুক্রবার সকাল ৯ টায় নগরকান্দা উপজেলা আ’লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসুচী শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন ধরনের প্লাকার্ড, ব্যানার ও বাদ্যযন্ত্র সহকারে একটা বর্নাঢ্য র‌্যালী শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি ও কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম লিখনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া,নগরকান্দা পৌরসভার মেয়র রায়হানউদ্দীন মিয়া, সাবেক পৌর মেয়র আলিমুজ্জামান টুলু মোল্লা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন,নগরকান্দা শহর যুবলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র নিমাই চন্দ্র সরকার, আ’লীগ নেতা সালমা বেগম, মোস্তাক আহমেদ, গোকুল চন্দ্র শীল, মেহেদী হাসান কারামত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম তালুকদার, যুবলীগ নেতা রাসেল খলিফা রনি,আসাদুজ্জামান রাসেল,,রবিউল ইসলাম রাজিব,আফজাল হোসেন, নাজমুল হক লিটন, উপজেলা ছাত্রলীগ নেতা মীর আল আমিন ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.