Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নতুন নিষেধাজ্ঞা

s-6স্পোর্টস ডেস্ক:

এটা করা যাবে না, ওটা করা যাবে না – বিশ্বকাপের শুরু থেকেই ভারতীয় ক্রিকেটারদের উপর নানা রকম নিষেধাজ্ঞা দিয়ে আসছে বোর্ড। এবার তাতে যুক্ত হল নতুন এক নিষেধাজ্ঞা। খেলার ফাঁকে ভক্তদের আবদার রাখতে অটোগ্রাফ দেয়া বন্ধ হয়ে গেল ভারতীয় ক্রিকেটারদের। সেটাও আবার বাজিকরদের ভয়ে। বিশ্বকাপের মাঝে ধোনি-কোহলিদের জন্য ‘নো অটোগ্রাফ’ফতোয়া জারি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের ভয় অটোগ্রাফের ছুঁতোয় বুকিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ক্রিকেটররা। আর তাই আইপিএলে শ্রীসন্থদের কীর্তি দেখে বিসিসিআই বুকিকাণ্ডে আর কোনও ঝুঁকি না নিয়ে খেলার মাঝে অটোগ্রাফে নিষেধাজ্ঞা জারি করল। এমনিতে, ভারতের মাঠে নিরাপত্তার কড়াকড়িতে ভারতীয় ক্রিকেটারদের হাতের নাগালে পান না ক্রিকেটপ্রেমীরা। কিন্তু বিদেশে বিশেষ করে অস্ট্রেলিয়া, ও.ইন্ডিজ, দ.আফ্রিকা, নিউজিল্যান্ডে খেলার মাঝে খেলোয়াড়দের কাছে পৌঁছে অটোগ্রাফ জোগাড় করা অপেক্ষাকৃত অনেক সহজ।

Leave A Reply

Your email address will not be published.