Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নতুন নিয়মে উচ্ছ্বসিত নন মাশরাফি

স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে ক্রিকেটের নতুন নিয়মে বাড়তি সুবিধা পেতে চলেছে বোলাররা। বোলারদের উপর ব্যাটসম্যানদের ধ্বংসযজ্ঞ থামাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। তবে এসব পরিবর্তনে খুব একটা লাভ হবে না বলে মনে করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির মতে, বোলারদের খুব বেশি উচ্ছ্বাসের সুযোগ নেই। কারণ, খেলাটা এখনও ব্যাটসম্যানদেরই। তারপরও আগের তুলনায় ভালো হয়েছে। একটু হলেও এবার স্বস্তি পাবে বোলারা। ওয়ানডেতে ১৯৭টি উইকেট পাওয়া মাশরাফি বলেন, ‘উইকেটের ধরণ না বদলালে লাভ নেই। বিশ্বজুড়েই এখন ওয়ানডের উইকেট মানেই নিখাদ ব্যাটিং উইকেট। বোলারদের জন্য কিছুই থাকে না। ব্যাটও এখন অত্যাধুনিক। এসব কারণে বোলারদের কাজ সবসময়ই কঠিন।’

Leave A Reply

Your email address will not be published.