Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

nabokam picআবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা-
ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ ও রুপপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রুপপাত উচ্চ বিদ্যালয় পর্যন্ত অনুষ্ঠিত এ মানবন্ধনে শত শত শিক্ষার্থীরা যোগদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, ভাইস প্রিন্সিপাল মোঃ মিজানুর রহমান, রুপপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান শেখ প্রমূখ।

এসময় বক্তরা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। কোন রকম সন্ত্রাসী তৎপরতা মেনে নেওয়া হবে না। আমরা একটি সন্ত্রাসমূক্ত সমাজ ব্যবস্থা এ জাতিকে উপহার দিতে চাই। কলেজ কর্তৃপক্ষ সন্ত্রাস প্রতিরোধকল্পে একটি কমিটি গঠন করেছেন বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.