Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ

স্টাফ রিপোর্টার :  নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আজ রোববার ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

পরে সেনাকুঞ্জ প্রাঙ্গণে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন এবং সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও অগ্রযাত্রা কামনা করে মোনাজাতে অংশ নেন। সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।

Leave A Reply

Your email address will not be published.