Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটের নবাগত জেলা প্রশাসকের পাটগ্রামে মতবিনিময় সভা

রমজান আলী, পাটগ্রাম: নবাগত লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ পাটগ্রাম উপজেলার জনসাধারণের সাথে মতবিনিময়সভা করেছেন।
মঙ্গলবার(৩১ অক্টোবর) পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ আফজাল মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুবুল আলম। এসময় নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ শুভেচ্ছা জানান। পাটগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি এবি সফিউল আলম লাবু ও সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পূর্ণ চন্দ্র রায়, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরল আলম, পৌর মেয়র শমসের আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার সালাউজ্জামান ফারুক, মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, টিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব প্রধান, উপজেলা কৃষি অফিসার নুর আলম মিয়া প্রমূখ।
সভায় জেলা প্রশাসক শফিউল আরিফ জেলা ও উপজেলার জনগণের সেবা ও উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.