Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে জয়িতাদের সম্বর্ধনা

নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের কর্মসুচী হিসেবে “জয়ীতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় নবাবগঞ্জ উপজেলায় নির্বাচিত জয়ীতাদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের এম,পি মোঃ শিবলী সাদিক। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরে আলম ছিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার মোঃ শামীম আহম্মেদ, ইউ,পি চেয়ারম্যান সায়েম সবুজ, মোঃ সরোয়ার হোসেন, মোঃ রহিম বাদশা, মোঃ আইনুল হক, মোঃ মনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভার পুর্বে প্রধান অতিথি জয়িতাদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এ ছাড়াও আদিবাসী শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.