Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত


মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধি ঃ
দিনাজপুরের নবাবগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জরুরী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহব্বান জানান এবং পরিস্থিতি মোকাবেলায় জরুরী ঔযুধপত্র সরবাহরের জন্য নিজ তহবিল থেকে ২লাখ টাকার অনুদান প্রদান করেন ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ পারুল বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল-মানুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌহানসহ ৯ ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন ।

Leave A Reply

Your email address will not be published.