Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে রাস্তার শুভ উদ্বোধন করলেন শিবলী সাদিক এমপি

মোহাম্মদ হাসিম উদ্দিন নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জ গোলাপগঞ্জ ইউনিয়নের জাহানপুর হইতে ৭শত মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তার শুভ উদ্বোধন করা হয়। সোমবার বিকালে রাস্তার উদ্বোধন শেষে জাহান পুর বাজার স্কুল মাঠে ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের আঃলীগের সাধারণ সম্পাদক মো.মাহবুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো.শিবলী সাদিক এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আঃলীগের সহসভাপতি ডাঃ মো.মোশারফ হোসেন,দবিরুল ইসলাম, মো.সাদেকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মোছা.পারুল বেগম, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ মো.জিয়াউর রহমান মানিক, থানা ইনর্চাজ সুব্রত সরকার, দিনাজপুর জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রেফাউল আজম, গোলাপগঞ্জ ইউ পির চেয়ারম্যান মো.রাশেদুল কবির (রাজু), বিনোদ নগর ইউ পির চেয়ারম্যান মো.মনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মো.রায়হানুল ইসলাম রানা যুগ্ম আহবায়ক শ্রী দিলীপ কুমার, সামসুজ্জামান (শানু),ছাত্রলীগের সভাপতি মো.শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আরিফুজামান জনি প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.