Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ৬৪ জন নিহত

14.+Bokoআন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশের একটি গ্রামে বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্ততপক্ষে ৬৪ জন গ্রামবাসী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে। জাবা নামের ওই গ্রামটিতে হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজন জানিয়েছেন, বোকো হারামের সশস্ত্র জঙ্গিরা গ্রামটিতে আগুন লাগিয়ে দেয়ার আগে পুরুষ ও কিশোরদের লক্ষ করে গুলি চালায়। মঙ্গলবার দিনের প্রথমভাগে এই হামলা চালানো হলেও তার খবর প্রকাশ হতে দেরি হয়েছে। কারণ গ্রামটির অবস্থান অত্যন্ত দুর্গম অঞ্চলে। ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বোকো হারাম জঙ্গিরা হাজার হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে। নিহতদের অধিকাংশই সাধারণ মানুষ। একজন প্রত্যক্ষদর্শী বলেন, জাবা গ্রামটিতে যখন হামলা চালানো হয় তখন অনেকেই ফজরের নামাজ পড়ছিলেন। একজন প্রত্যক্ষদর্শী ফাতিমা আবাকা বলেন, “গোলাগুলি শুরুর পর গ্রামটিতে যেন নরক নেমে আসে।” তিনি আরো বলেন,  “আমি জঙ্গলের দিকে দৌড়ে যাই। তখন থেকে আমি আমার স্বামী ও তিন সন্তানকে দেখিনি। বিকেলের দিকে আমি গ্রামে ফিরে আসি। দেখি এখানে সেখানে ছড়িয়ে আছে মানুষের লাশ।” অপর একজন প্রত্যক্ষদর্শী আমিনাতু মোমোদু বলেন, নিহতদের অনেকের গলা কেটে দেয়া হয়েছে। অন্য অনেকগ্রামবাসী যারা জঙ্গিদের হাতে ধরা পড়েছিল তাদের মসজিদের বাইরে গুলি করে হত্যা করা হয়। জাবা গ্রামের অবস্থান দেশটির রাজধানী মাইদুগুরি থেকে ৬২ মাইল দক্ষিণে। মাইদুগুরির একজন অধিবাসী ইব্রাহিম ওয়াগু বলেন, জাবা গ্রামে তার দুইজন আত্মীয় নিহত হয়েছেন। তিনি বলেন, “আমার বড়ভাই ও বোনের বড় ছেলে নিহত হয়েছেন।”

Leave A Reply

Your email address will not be published.