Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নাইজেরিয়ায় ৪৩ জনকে হত্যা করেছে বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। দেশটির বর্নো রাজ্যের ছয়টি গ্রামে ওই হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে। হামলার জন্য বোকো হারামকে দায়ী করা হচ্ছে।

পুলিশ বলেছে, মঙ্গুনো এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। এর আগেও ওই এলাকায় অনেক সহিংসতার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

বর্নো রাজ্যের পুলিশ প্রধান আদরেমি ওপাদোকুন হতাহতের প্রকৃত সংখ্যা জানাতে অস্বীকার করেন। তবে স্থানীয় কর্মকর্তারা নিহতের সংখ্যা ৪৩ জন বলে উল্লেখ করেন। ‍নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তারা। এলোপাথাড়ি গুলিতে অনেকেই আহত হয়েছেন।

স্থানীয় নেতা বাবা মেইগ্রো জানান, বন্দুকধারীরা গ্রামবাসীদের ঘর-বাড়ি লুট করেছে। নাইজেরিয়া সরকারকে চাপে রাখতে বোকো হারাম সম্প্রতি বেসামরিক লোকদের টার্গেট করছে।

নাইজেরিয়ায় ২০০৯ সালে বোকো হারামের উত্থানের পর এ পর্যন্ত প্রায় ১৩ হাজার মানুষ নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে ‘ইসলামি রাষ্ট্র’ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠনটি।

Leave A Reply

Your email address will not be published.