Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাটক অভিনয়ে ফিরলেন রিয়াজ

riazঈদের আগেই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমান চিত্রনায়ক রিয়াজের মা। যে কারণে গত ঈদে রিয়াজ তেমন কোনো নাটকে অভিনয় করতে পারেননি। মাকে যশোরের নিজগ্রামে দাফন করার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঈদ উদযাপন করতে রিয়াজ চলে যান অস্ট্রেলিয়ায়।
সেখানে তিনি স্ত্রী সন্তানকে নিয়ে দুই সপ্তাহ থাকার পর দেশে ফিরেন। কিন্তু দেশে ফেরার পর একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবে দায়িত্ব পালন করা ছাড়া আর কোনো নাটক টেলিফিল্মে অভিনয় করেননি রিয়াজ। ঈদের পর এই প্রথম অভিনয় করছেন একটি বিশেষ নাটকে।
সুজন বড়ুয়ার নির্দেশনায় রবিবার থেকে রিয়াজ অভিনয় করছেন ওই নাটকে। তার বিপরীতে অভিনয় করছেন সুপার হিরোইন মিমো।
রিয়াজ বলেন, নাটকের গল্প ভালো না হলে এখন কাজ করি না। ঈদের পর অনেক নাটকে কাজ করার প্রস্তাব পেয়েছি। কিন্তু মনের মতো স্ক্রিপ্ট না পাওয়ায় কাজ করিনি। সুজন বড়ুয়ার নাটকের গল্প ভালোলেগেছে বিধায় কাজটি করছি। আশাকরি নাটকটি দর্শকের ভালোলাগবে।
এদিকে রিয়াজ সর্বশেষ ওয়াজেদ আলী সুমনের নির্দেশনায় ‘সুইটহার্ট’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এতে তার বিপরীতে ছিলেন বিদ্যা সিনহা সাহা মিম। এরইমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে নতুন কোনো চলচ্চিত্রে এখনো অভিনয় শুরু করেননি তিনি।

Leave A Reply

Your email address will not be published.