Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাটোরে দুই জেএমবি সদস্য আটক

নাটোর : নাটোর থেকে চাঁদা নিয়ে রাজশাহী ফেরার সময় দুই জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও চাঁদা প্রদানকারীদের একটি তালিকা জব্দ করা হয়।

আটক মোফাজ্জল হোসেন (২৭) নওগাঁর আত্রাই উপজেলার চকবৃষ্টপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং মোহাম্মদ রাসেল (২৩) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের ইউনুস আলীর ছেলে।

রাজশাহী অঞ্চলীয় র‌্যাব-৫ এর অধিনায়ক মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় নাটোর থেকে রাজশাহীগামী একটি লেগুনায় অভিযান চালায়। এসময় জেএমবি সদস্যদের দেহ তল্লাশি করে অস্ত্র, গুলি ও চাঁদা প্রদানকারীদের তালিকা জব্দ এবং তাদের আটক করা হয়।

তিনি আরও দাবি করেন, যেসব জেএমবি সদস্য বিভিন্ন মামলায় জেলে আটক রয়েছে তাদের মামলা চালানোর খরচ এবং তাদের পরিবারের খরচ জোগারের কথা বলে আটককৃতরা দীর্ঘদিন থেকেই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা উত্তোলন করে আসছিল। তাদের সঙ্গে আরও যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকেও আটকের চেষ্টা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.