Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাটোরে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: হেযবুত তওহীদের নাটোর জেলা শাখার উদ্যেগে বৃহস্পতিবার সন্ধায় বড়াইগ্রাম উপজেলার মাঝগাও ইউনিয়ন চকপাড়ায় সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মব্যাবসা এবং ধর্মবিশ্বাসের অপপ্রয়োগের বিরুদ্বে আমরা সবাই ঐক্যবদ্ব শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক মো. নিজাম উদ্দিন। হেযবুত তওহীদের সদস্য জহিরুল ইসলাম জনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা হেযবুত তওহীদের সভাপতি সাকিব আহম্মেদ, সাংগঠনি সম্পাদক মো.জাহাঙ্গীর আলম,গ্রাম প্রধান সোলেমান প্রামানিক, ইসলামীয়া আলিম মদ্রাসার সহকারী শিক্ষক মাও. রফিকুল ইসলাম, চকনটাবাড়িয়া জামে মসজিদের ইমাম মাও.রিফন হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন ,মানবজাতির জীবনে সমস্ত প্রকার অন্যায় অবিচার অশান্তি দূর করে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা করার জন্য যে ইসলাম এর আগমন হোয়েছে সেই ইসলাম আর বর্তমান ইসলাম এক নয়। বর্তমানে আমরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে বহুদুরে সরেগিয়েছি। ইসলামের প্রকৃত শিক্ষা তওহীদের উপরে ঐক্যবদ্ব হওয়ার জন্য তিনি সকলকে আহবান করেন।

Leave A Reply

Your email address will not be published.