Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাটোরে ৫টি ইউনিয়নে বিএনপির ভোট বর্জন

Natoreনাটোর সংবাদদাতা: ইউপি নির্বাচন ২০১৬নাটোর সদর উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থীরা। ভোট কারচুপি, এজেন্টদের মারধর করাসহ কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে পাঁচ বিএনপি প্রার্থী ও আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী ভোট বর্জন করেন। সকাল সাড়ে ১০টার দিকে নিজ নিজ রাজনৈতিক কার্যালয়ে ‌সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বিএনপি প্রার্থীদের নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন বর্জন করা প্রার্থীরা হলেন, হালসা ইউনিয়নের বিএনপি প্রার্থী অধ্যাপক ইব্রাহীম খলিল, একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম, লক্ষ্মীপুর খলাবাড়িয়া ইউনিয়নের বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম, ছাতনী ইউনিয়নের বিএনপি প্রার্থী সুলতান আহমেদ, তেবাড়িয়া ইউনিয়নের বিএনপি প্রার্থী গোলাম সরোয়ার ও কাফুরিয়া ইউনিয়নের বিএনপি প্রার্থী খবির উদ্দিন শাহ।

Leave A Reply

Your email address will not be published.