Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নাপোলির জয় মার্টেনসের জোড়ায়

s-8
স্পোর্টস ডেস্ক:
উয়েফা ইউরোপা লিগের ম্যাচে জয় পেয়েছে নাপোলি। ঘরের মাঠে তারা হারিয়েছে স্পার্টাকে। নাপোলির হয়ে জোড়া গোল করেন মার্টেনস। ম্যাচের শুরু থেকেই স্বাগতিক হিসেবে খেলতে নামা নাপোলি প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলতে থাকে। আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন এবং বেলজিয়ামের ড্রাইস মার্টেনসের গোলে ৩-১ ব্যবধানে তারা হারায় স্পার্টাকে। শুরু থেকেই ভাল খেলতে থাকলেও ম্যাচের ১৪ মিনিটে গোল হজম করতে হয় নাপোলিকে। চেকো¯ে¬াভাকিয়ায় জন্ম নেওয়া চেক রিপাবলিকের অনূর্ধ্ব-২১ দলের মিডফিল্ডার জোসেফ হাজবাউয়ের গোল করে অতিথি দলকে এগিয়ে দেন। ম্যাচের ২৩ মিনিটে নাপোলিকে সমতা এনে দেন হিগুয়েন। ২২ মিনিটের সময় নাপোলির কস্তা নাহামোহিনসু নাপোলির খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় স্বাগতিকরা। আর পেনাল্টি শট থেকে গোল করতে ভুল করেননি আর্জেন্টাইন তারকা হিগুয়েন। হিগুয়েনের গোলে সমতায় থেকে বিরতিতে যায় নাপোলি। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় হিগুয়েনরা। ম্যাচের ৫১ মিনিটে হিগুয়েনের পাস থেকে বল
পেয়ে বেলজিয়ান তারকা মার্টেনস গোল করে দলকে লিড এনে দেন। এরপর ম্যাচের ৮১ মিনিটে নিজের জোড়া গোলের মাধ্যমে ব্যবধান আরো বাড়ান মার্টেনস। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি।


Leave A Reply

Your email address will not be published.