Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাশকতার বিরুদ্ধে ফেনীর সদর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

ফেনী প্রতিনিধি:
নাশকতার বিরুদ্ধে মানবনন্ধন করেছেন ফেনী জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শনিবার সকালে ফেনী আধুনিক সদর হাসপাতালের সামনে সকাল ১১টায় উক্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
নাশকতার বিরুদ্ধে মানববন্ধনে নেতৃত্ব দেন জেলার সিভিল সার্জন ডা. মো. ইউছুফ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ফেনী বিএনএম এর সহ সভাপতি ডা. অরপি সাহা, সদস্য ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসিম কুমার সাহা, ডা. রাজীব বিশ্বাস, ডা. কাউছার উদ্দিন সোহাইব, সিনিয়ার নার্স কল্পনা কুরি, কণা বিশ্বাসসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা। পরে তারা হাসপাতালের ২য় তলার ৬ শয্যা বিশিষ্টি একটি বার্ন ইউনিট চালু করেন।

Leave A Reply

Your email address will not be published.