Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাসিরনগরের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন

nmবিডিপত্র ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নাসিরনগরের ঘটনায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামসুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। ১০ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়া হয়।

অপরদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইনকে প্রধান করা হয়। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফ অবমাননার করে আপত্তিকর ছবি পোস্ট করার প্রতিবাদে মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

Leave A Reply

Your email address will not be published.