Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নায়িকা থেকে মায়ের চরিত্রে এখন চম্পা

binodonবিনোদন ডেস্ক: পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী ছিলেন এক সময়। সংসার নিয়েই তিনি এখন ব্যস্ত বেশি। মাঝে মাঝে চলচ্চিত্রে তার উপস্থিতি লক্ষ্য করা যায়। সবশেষ মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘হৃদয় ছোঁয়া ভালবাসা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই অভিনেত্রী চম্পা। সম্প্রতি নতুন একটি সিনেমায় অভিনয়ের করতে যাচ্ছেন তিনি। ইদ্রিস হায়দার পরিচালিত ‘নীলফড়িং’ চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি।

এখানে তিনি মায়ের চরিত্রে অভিনয় করবেন।পরিচালক জানিয়েছেন, কিছুদিন আগে চম্পা আপা ‘নীলফড়িং’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তিনি নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করবেন। ওনার শুটিং করেই ছবিটির ক্যামেরা ওপেন করা হবে’।

এখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শিপন ও অভিনেত্রী আফ্রি। আগামী ২৭ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে। ২৭ তারিখ থেকেই চম্পা ছবিটির শুটিংয়ে অংশ নেবেন।কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক ইদ্রিস হায়দার। নোমান ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মিত হবে।

Leave A Reply

Your email address will not be published.