Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নিখোঁজ বিজিবি জওয়ানের লাশ বিএসএফ,র হস্তান্তর

লালমনিরহাট প্রতিনিধি: ৩০ ঘন্টা পর ভারতের অভ্যন্তরে তিস্তা নদীতে উদ্বারকৃত নিখোজ বিজিবি জওয়ানের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ দুপুরে তিস্তা ব্যারেজ পয়েন্টে ভারতের ১৩ বিএসএফ এর অরুনা ক্যাম্পের কমান্ডার বিনোদ রানা বাংলাদেশ বর্ডার গার্ড ১৫ ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পর কমান্ডার সূজাউল ইসলামের নিকট নিহতের লাশ হস্তান্তর করেন। পরে বিজিবির উত্তর-পশ্চিম রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম নিহতের লাশ নিয়ে ব্যাটালিযন হেডকোয়ার্টার লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হন। গরু চোরকারবারীদের ধাওয়া করতে গিয়ে গত সোমবার গভীর রাতে সীমান্তের আবুলের চর এলাকা হতে তিস্তা নদীতে নিখোজ হন বিজিবির ল্যান্স নায়েক সুমন মিয়া। পরে বিজিবি ,বিএসএফ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ডুবুির দল গতকাল মঙ্গলবার দিনভর চেষ্টা চালিয়ে নিখোজ বিজিবি জওয়ানের লাশ উদ্বার করতে পারেনি। রাতে আজ বুধবার সকালে আবার উদ্বার অভিযান শুরু করা হলে ভারতের ১৩ বিএসএফর অরুণা ক্যাম্পের সদস্যরা ওয়াচ টাওয়ার থেকে সীমান্তের ৭৯৭ মেইন পিলারের ১ নং সাব পিলারের নিকট নিখোজ সুমন মিয়ার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্বার করে বিজিবির মাধ্যমে পরিচয় নিশ্চিত করে বিএসএফ। নিহত সুমন মিয়া হবিগঞ্জ জেলার আটগাড়িয়ার আউসপাড়া গ্রামের হেকিম আলীর পুত্র।
উল্লেখ্য দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন মিয়ার নেতৃত্বে ৪ সদস্যের একটি টহল দল গত সোমবার রাতে ভারতীয় গরু চোরাকারবারীদের ধরতে তিস্তা নদীর আবুলের চর নামক এলাকার ৬/৩ এস সীমানার নিকট অভিযান চালায়। এ সময় হঠাৎ করে নদীতে পড়ে গিয়ে তিনি নিখোজ হন।

Leave A Reply

Your email address will not be published.