Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নিজের অভিনীত ছবি দেখবেন পরীমনি

Porimoni-7বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে নিজের অভিনীত ছবি দেখতে যাচ্ছেন আলোচিত নায়িকা পরীমনি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর মধুমিতোা প্রেক্ষাগৃহে তার যাওয়ার কথা রয়েছে। শুক্রবার মুক্তি পেয়েছে শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। এটি পরীমনি অভিনীত প্রথম ছবি, যা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তাই দর্শকদের সঙ্গে ছবি দেখতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ভালোবাসা সীমাহীন আমার অভিনীত প্রথম ছবি। কিন্তু এই ছবিটি মুক্তির দিন ঢাকায় না থাকার কারণে দর্শকদের সঙ্গে উপভোগ করেত পারিনি। তাই আজ সন্ধ্যায় দর্শকদের সঙ্গে ছবিটি দেখবো।’ উল্লেখ্য, গত ২৭ ফেব্র“য়ারি এসএ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির শ্যুটিং এর জন্যে বান্দরবান যান পরীমনি। সেখান থেকে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান তিনি।

Leave A Reply

Your email address will not be published.