Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নির্বাচন হতে হবে দেশ প্রেমি: শাহ নেওয়াজ

shaber ud..picরুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন নির্বাচন হতে হবে দেশ প্রেমি। সকলদলসহ সবার সহযোগীতা পেলে অবাধ, সুষ্ঠ,ু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন করা সম্ভব। নির্বাচন কোনো চোর পুলিশের খেলা নয়। (আজ) বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সার্ভার স্টেশন উদ্বোধনকালে সংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি নির্বাচন কমিশনকে রাজনৈতিক ভাবে প্রভাবমুক্ত ও স্বাধীন উল্লেখ করে বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার অনিয়ম সহ্য করা হবে না। নির্বাচনকে অবাধ,শান্তিপূর্ন ও গ্রহণযোগ্য করতে কমিশনের পক্ষ থেকে বেশ কিছু প্রদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। আরো বলেন নির্বাচনের দিন কোনো প্রকারে কেন্দ্র দখল সংসিতা করা যাবে না। নির্বাচন প্রতিষ্ঠান একটি স্বাধীন প্রতিষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন, ল²ীপুরের জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, আঞ্চলিক নির্বাচন অফিসার বিভোর কুমার বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জেলা নির্বাচন অফিসার মো: সোহেল সামাদ প্রমুখ।
এর আগে নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ আনুষ্ঠানিকন ভাবে লক্ষ্মীপুর জেলা সার্ভার স্টেশনটি উদ্বোধন করেন।

Leave A Reply

Your email address will not be published.